1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে অনুদানের চাল বিক্রির চেষ্টায় মাদরাসা সুপার আটক, জেল-জরিমানা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দুর্গাপুরে অনুদানের চাল বিক্রির চেষ্টায় মাদরাসা সুপার আটক, জেল-জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে সরকারি অনুদানের চাল বিক্রির চেষ্টাকালে জাহিদ হাসান (৩৫) নামে এক মাদরাসা সুপারকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার পালশা নতুন হাটসংলগ্ন মাদরাসা-ই মদিনাতুল উলুম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
আটক মাদ্রাসার সুপার জাহিদ হাসান উপজেলার পালশা টোটারপাড়া এলাকার কামরুল খাঁর ছেলে।

স্থানীয়রা সুত্রে জানাগেছে, সরকারি অনুদানের চাল ও লবন বিক্রির চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে সরকারি অনুদানের চাল বিক্রির চেষ্টার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, মাদ্রাসায় অনুদানের চাল বিক্রির অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা সুপারকে আটক করেন। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team