1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তানোরে কলেজ ও মাদ্রাসা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

তানোরে কলেজ ও মাদ্রাসা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এবং কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পৃথক পৃথক প্রতিষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও নবনির্মিত ভবন ফলক উন্মোচন শেষে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।

তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team