
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্দ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মচারীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।