1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪৯ হাজার ৬০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

রোববার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিজান (করতকোলা) গ্রামের মৃত বাবলু প্রামাণিকের ছেলে এনামুল (৪৩)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডলের নেতৃত্বে একটি দল এনামুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পশ্চিমমুখী শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় তাকে তল্লাশি করা হয়। তার পরিহিত লুঙ্গির বাম কোঁচড় থেকে একটি লাল রঙের সিনথেটিক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১৪৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ছাড়া মাদক বিক্রির ৪৯ হাজার ৬০০ টাকা এবং ব্যবহৃত একটি জিডিএল (GDL) ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, পরিবহনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team