1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিশ্ব শান্তি দিবসে চাঁপাইনবাবগঞ্জে স্কাউটসের শোভাযাত্রা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বিশ্ব শান্তি দিবসে চাঁপাইনবাবগঞ্জে স্কাউটসের শোভাযাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিশ্ব শান্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা করেছে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা। ‘একটি উন্নত ও সহনশীল পৃথিবীর জন্য স্কাউটস’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। এতে স্কাউটস সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রায় জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ ও জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট সদস্যরা অংশ নেন।

বিশ্ব শান্তি দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ শোভাযাত্রার মাধ্যমে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্কাউটস সদস্যদের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team