
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে তিনটি প্রতারণা মামলায় ওয়ারেন্টমূলে উপজেলা ওলামালীগের সভাপতি আশেক এলাহীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আশেক এলাহী উপজেলার বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীনের ছেলে। পুলিশ সূত্র জানায়, আশেক এলাহীর বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিএমপি পুলিশের সহযোগিতায় দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশেক এলাহীর বিরুদ্ধে প্রতারণামূলক তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।