
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।
শনিবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি প্রয়োজন পূরণে এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।