1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিনিধিদলের সফর - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

রাবিতে পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিনিধিদলের সফর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাবি প্রতিনিধি: পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে। সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ এবং এ সংক্রান্ত চলমান কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা জোরদার হলে শিক্ষার্থীরা বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের আরও বেশি সুযোগ পাবে। তিনি দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর মো. নুরুজ্জামান হকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

সফরের অংশ হিসেবে একই দিন পাকিস্তান সরকার প্রদত্ত ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা এবং একাডেমিক বিনিময়কে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team