1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।অনুষ্ঠানে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও জমির মালিকরা।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন ও সেবা প্রত্যাশী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসহ নানা সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, “ভূমি সেবা মানুষের একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানই বর্তমান সরকারের লক্ষ্য।” উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার বলেন, “ভূমি অফিসে সেবার মানোন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আমরা কাজ করছি।”মেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত তথ্য, অনলাইন সেবা গ্রহণ পদ্ধতি ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী এ মেলায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন ও হয়রানিমুক্ত সেবা প্রদানই এ মেলার মূল উদ্দেশ্য।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team