1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

মোরেলগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল, দস্তারবন্দী ও পাগড়ি প্রদান অনুষ্ঠান।

বুধবার (১৩ মে) বিকাল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী আলোচনা এবং হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এতে আলেম-ওলামা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লির উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার উস্তাদদের অংশগ্রহণে বিশেষ মশক পরিচালনা করেন উস্তাজুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক দাঃবাঃ চেয়ারম্যান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। কুরআন তিলাওয়াতে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
সভাপতিত্ব করেন মাওলানা ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে বিকাল ৪টায় প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান করা হয়। পরে আসর নামাজের পর পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৯ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত আদর্শ প্রজন্ম গঠনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও মাদ্রাসাটির ভূমিকা প্রশংসনীয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য কুরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। হাফেজ তৈরির এই ধারা আমরা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুরআনের খেদমতে এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team