1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে মর্টারশেল উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

রাবিতে মর্টারশেল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করার সময় মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে এটির সন্ধান পায়। পরে বি আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার কাজ করার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। সেটিকে মর্টারশেল হিসেবে শনাক্তের পর তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন পেছনের একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি দীর্ঘদিনের পুরনো। ধারণা করা হচ্ছে এটি মহান মুক্তিযুদ্ধের সময়কার।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে সংস্কার কাজ করার সময় এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম জানান, জননিরাপত্তার কথা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team