1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ভিভিআইপি মুভমেন্টের সুযোগ কাজে লাগিয়ে যাত্রীবাহী বাসে ইয়াবার চালান পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার শিবগঞ্জ থানার কাশিপুর এলাকায় জয়পুর মোড়ে অভিযানটি পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-মোকামতলাগামী সড়কে অবস্থান নেয়। পরে ‘Jasim Alea’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে।

এসময় বাসটির F-1 সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা মাদক কারবারি আব্দুস ছালামকে তল্লাশি করলে তার কাছ থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় জিপারযুক্ত একটি পলিপ্যাকেটের ভেতর ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুস ছালাম কাহালু উপজেলার দূর্গাপুর এলাকার মৃত জহুর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভিভিআইপি মুভমেন্টের সময়কে কাজে লাগিয়ে একটি মাদক চালান পাচারের চেষ্টা হবে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বড় কোনো নেটওয়ার্কের অংশ হতে পারে।”

তিনি আরও বলেন, “এই চালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team