1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ৯ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য— ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সংগত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। এই সম্মেলনে আটটি কমিটিতে বিভক্ত হয়ে প্রতিনিধিরা বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা ও সমসাময়িক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা করবেন।

সম্মেলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. রোহান বলেন, আমি এর আগেও এরকম সম্মেলনে অংশ নিয়েছি। এ সম্মেলন আমাদের আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও শক্তিশালী কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করছি।

আরইউমুনা’র উপদেষ্টা ও রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, এবারের আসরে সর্বমোট ৮টি কমিটি পরিচালিত হচ্ছে। প্রত্যেক কমিটির আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনের মূল প্রতিপাদ্যের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে। ফলে প্রতিনিধিরা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট ও সম্পর্কের অনুষঙ্গে গঠনমূলকভাবে শান্তি, সমতা ও ন্যায়ের বিষয়ে সচেতন এবং উদ্দীপ্ত হতে পারবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team