1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দুর্গাপুরে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, সাব-রেজিস্ট্রার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা নাজমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ৪৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এসময় অতিথি, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম৷

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team