1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে পাচঁ-শতাধিক গাছের সাথে শত্রুতা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

লালপুরে পাচঁ-শতাধিক গাছের সাথে শত্রুতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে শত্রুতা করে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানের পাঁচ শতাধিক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ নভেম্বর ) রাতে উপজেলার বিজয়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত জরিফ আলীর ছেলে।

বাগানের মালিক কামরুজ্জামান লাবলু জানান, আমি একজন ফল চাষি,বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা আমার ১১ বিঘা জমির ফলজ বাগানের পাঁচ শতাধিক
উন্নতজাতের গৌরমতি, কার্টিমন আম ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া প্রভিতি ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক, খবর পেয়ে বাগানটি পরিদর্শন করেছি, এটা একটি বিশাল ক্ষতি, সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার সেটা করব।
শেষ পর্যন্ত এঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team