1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পর্নোগ্রাফি বানানোর দায়ে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পর্নোগ্রাফি বানানোর দায়ে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে সোমবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন বলে অভিযোগ আনা হয়।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের মাধ্যমে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি।

সোমবার কুন্দ্রাকে মুম্বাই পুলিশের প্রপার্টি সেল ডেকে পাঠানোর পর রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে এই মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উমেশ কামাত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনি জানান, রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানেই তিনি কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি একজন মডেল ও একজন অভিনেত্রী গ্রেপ্তার হয়েছিলেন। তাদের কাছ থেকেই উমেশ কামাতের নাম পাওয়া যায়। যিনি ওই মডেলের কাছ থেকে পর্নোভিডিও নিতেন এবং সেগুলো পাঠাতেন ব্রিটেনের একটি প্রতিষ্ঠানে। এরপর ভিডিওগুলো ‘হটশটস’নামের একটি অ্যাপে উন্মুক্ত করা হতো।

উল্লেখ্য, রাজ কুন্দ্রা একজন ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী। ২০০৯ সালে বলিউড তারকা শিল্পা শেঠি তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team