1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ভোট বর্জন করেছেন। ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, এজেন্টদের মারধর, বিএনপির ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যজনকে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়াসহ নানা অভিযোগ এনে রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম উপস্থিত ছিলেন।
পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team