1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে গণতন্ত্র বারবার ফিরে এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।

তিনি জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী কাজের সন্ধানে যান। দরিদ্রতা ও রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে যান। তবে সেখানে চুরির সঙ্গে ইতালিয়ানদের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।

রিজভী বলেন, ইতালিতে বহু বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন।

তিনি বলেন, রোমের সেন্ট্রাল স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাসসের চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team