1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
২৯ এর জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করলেন নুসরত জাহান - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

২৯ এর জন্মদিনটা এভাবেই সেলিব্রেট করলেন নুসরত জাহান

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মঙ্গলবার, ৮ জানুয়ারি নিজের ২৯ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। প্রত্যেকের মতোই নুসরতের কাছেও নিজের জন্মদিনটা স্পেশাল একটি দিন। আর এই বিশেষ দিনটা আরও সুন্দর করে তুলতে তাঁর নিজের স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে অনাথ কিংবা বিশেষ ক্ষমতাসম্পন্ন ছোট ছোট শিশুদের সঙ্গে সময় কাটান অভিনেত্রী। তাঁদের সঙ্গে দাঁড়িয়েই কেক কাটেন তিনি। কেক কাটার পর ছোটদের নিজের হাতে সেই কেক খাইয়েও দেন তিনি। সেই জন্মদিন সেলিব্রেশনের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

জন্মদিনের বাকি সময়টা নুসরত তাঁর বাবা-মা ও পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই কাটানোর কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টালিগঞ্জের তারকারা। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি, দেব, বিরসা দাশগুপ্ত, সুদীপা চট্টোপাধ্যায় সহ একাধিক তারকা। সকলকে পাল্টা ধন্যবাদ জানাতেও ভোলেননি নুসরত।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team