1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
১ মাসেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র কাউসারের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

১ মাসেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র কাউসারের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছির মোহনপুর গ্রামের নিখোঁজ কাউসারের (১৩) সন্ধান ১ মাসেও পাওয়া যায়নি।

গত (৪ জানুয়ারি) বুধবার দুপুর ১২ টার দিকে কাউসার তার হাফিজিয়া মাদরাসায় যাবার নাম করে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

নিখোঁজ কাউসার হোসেন উপজেলার ভালুকগাছি ইউপির মোহনপুর গ্রামের মৃত আব্দুস সোহবানের ছেলে। গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে সে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কাউসারের কোন সন্ধান পায়নি তার পরিবার। পরে এই ঘটনায় নিখোঁজ কাউসার হোসেনের মা পুঠিয়া থানায় একটি জিডি নং ৭৮৬ করেছে।

কাউসারের মা জানান, অনেকদিন ধরে কাউসার একটি মোবাইল চাচ্ছিলো তার কাছে। তাদের অভাবের সংসার। মোবাইল দিতে না পারায় কাউসার হয়তো অভিমান করে বাড়ি ছেড়েছে। তার আরেক ছেলে অসুস্থ। কাউসার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এটাই তাদের চাওয়া।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team