1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হাতিরঝিলে ছুরিকাঘাতে কিশোর নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

হাতিরঝিলে ছুরিকাঘাতে কিশোর নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে ছুরিকাঘাতে শিপন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এই কিশোর মারা যায়।

তার বাবার নাম সাইদুল ইসলাম। শিপন হাজীপাড়া এলাকার একটি মোটরের দোকানে মেকানিক হিসেবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে ছুরিকাঘাতে শিপন (১৮) ও মানিক (১৬) নামে দুই কিশোর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১২টার দিকে শিপন মারা যায়। আর এ ঘটনায় মানিক নামের অপর কিশোরের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শিপন ও মানিক হাতিরঝিল মধুবাগ এলাকাযর বাসিন্দা। ঘটনার সময় দু’জনই মোটরসাইকেলে ছিল। সুজন নামে এক যুবক এসে তাদের ছুরিকাঘাত করে বলে আহত মানিক দাবি করেছে। তিনি আরও জানান, শিপন রাত পৌনে ১২টার দিকে মারা গেছে। মানিক চিকিৎসাধীন রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিপন নামের এক কিশোর মারা গেছে। আরেকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team