1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হট প্যান্ট পরায় ট্রোলের শিকার জাহ্নবী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

হট প্যান্ট পরায় ট্রোলের শিকার জাহ্নবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: পরনে তার হট পিঙ্ক টিশার্ট আর হট প্যান্ট। এভাবেই নিজেকে মেলে ধরে জুহু বিচে ঘুরছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপূর। আর এই ছবিকে ফ্রেমবন্দি করার সুযোগ মোটেই হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। কিন্তু বিপত্তি বাধে ছবিটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জাহ্নবী কাপূর ট্রোলিং এর শিকার হন তার পোশাকের কারণে।

সোশ্যাল অডিয়েন্সের অনেকে লিখেন, ‘খুব সাধারণ মেয়েকেও হট প্যান্টে সুন্দর দেখতে লাগে, আর একে কেমন লাগছে দেখ…।’
আবার কেউ লিখেন, ‘এই লুকটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে…।’
কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘এর থেকে তো নগ্ন হয়ে ঘুরলেই পারে…।’

সোশ্যাল অডিয়েন্স শুধু জাহ্নবীকেই নন, টেনে এনেছেন তাঁর মা প্রয়াত শ্রীদেবীকেও।

জাহ্নবীর এই ছবির নীচে এক জনৈক লি ছেন, ‘মায়ের মতো মুখের সার্জারি করে এসো। কারণ তোমার মুখটা একটুও আকর্ষণীয় নয়।’

অভিনেত্রী জাহ্নবীর ট্রোলের ঘটনাই প্রথম নয়। এর আগে পোশাকের কারণে অনেক বলিউডের তারকাকেই ট্রোলের মুখে পড়তে হয়েছে।

কখনও বিকিনি পরায় ফতিমা সানা শেখ আক্রমণের মুখে পড়েন তো কখনও বা দীপিকা পাড়–কোনের উপর প্রশ্ন ওঠে তার ছোট পোশাক পড়া নিয়ে।

তারকা বলে নাকি নারী হবার কারণেই এসব ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে জাহ্নবী, সোনম বা ফতিমাদের? এ প্রশ্ন অনেকদিন যাবত ঘুরপাক খাচ্ছে বলি পাড়ায়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team