1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
ফাইল ছবি :

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:  পুলিশের বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল (২০২০) অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এই নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জাবেদ পাটোয়ারী বর্তমানে সেখানে কর্মরত রাষ্ট্রদূত গোলাম মসিহ-এর স্থলাভিষিক্ত হবেন।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team