1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ঈদের জামায়াত অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় একদিন আগেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল নয়টায় পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুর এলাকার একটি মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার এক শিক্ষক জানান, ঈদের একদিন আগে ঈদুল ফিতরের নামাজ আদায় করার ঘটনা এবারই প্রথম। এর আগে কখনও এধরণের ঘটনা ঘটেনি। ইফতার করার সময় হওয়ার পাঁচ মিনিট আগেই তারা ইফতার করে ও মাইকে আজান দেয়। এতে অাশেপাশের অনেক রোজাদার বিভ্রান্তির মধ্যে পড়ে।

মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের মসজিদে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজ পড়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো.আনাছ জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে এটা তিনি শুনেছেন।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team