1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত কলকাতার ‘রবিবার’ সিনেমার জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি। বিষয়টি জয়া আহসান নিজেই ফেসবুকে জানিয়েছেন।

তিনি লেখেন, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ‘রবিবার’ ছবির মুকুটে দু’টি পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।

জয়া আরও লেখেন, বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এলো, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? ‘রবিবার’র সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে জুটি বাঁধা প্রথম সিনেমা ‘রবিবার’। সিনেমাটি গত বছর ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team