1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশরাফ আলী (২০) হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার পর আলামত গোপন করার দায়ে একই আসামিদের আরও তিন বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার চার্জশিটভুক্ত তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আনোয়ার মোল্লার ছেলে আবু সাঈদ (২৭) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে লাভু প্রামাণিক (২৮)। আসামিরা পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামছুল আলম তথ্য নিশ্চিত করে জানান, ২০০৭ সালের ১৪ নভেম্বর দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার চর ঘাটিনা ফুলজোড় নদীর ঘাটের কাছে আশরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই উল্লাপাড়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুস সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে বিচারক মঙ্গলবার বিকেলে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড, আলামত গোপন করায় আরও তিন বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team