1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার পৌরসভার হোসেনপুর দক্ষিণ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত দর্পন হোসেনপুর দক্ষিণ এলাকার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে একই এলাকার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকী ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রতন ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আরিফ ক্ষিপ্ত হয়। এ সময় রতনের পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফ দর্পনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দর্পণকে মৃত বলে ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ মিডিয়া কর্মীকে জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team