1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি মারা যান। বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

তার বোন স্বপ্না বলেন, রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, হুমাযুন কবীর খোকনের করোনাভাইরাসের কিছু লক্ষণ ছিল। তবে করোনার টেস্ট এখনো করা হয়নি।

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team