1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শুভশ্রীর প্রেমে রাজের নজর থেকে কাট মিমি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শুভশ্রীর প্রেমে রাজের নজর থেকে কাট মিমি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সবে মাত্র কটা দিন হয়েছে। এখন বউকে খুশি করতেই তৎপর পরিচালক। আর তাই রাজ চক্রবর্তী আগামী ছবি থেকে বাদ পড়লেন মিমি চক্রবর্তী।

কেন? সে উত্তর দেবার প্রয়োজন নিশ্চয় এখন আর নেই। তৈরি হচ্ছে ‘কাটমুণ্ডু’-এর সিক্যুয়াল। যে ছবি থেকে নাকি বাদ পড়েছেন নায়ক-নায়িকা। মানে আবির-মিমিকে কাট করেই চলবে ‘কাটমুণ্ডু’র চাকা।

তবে মিমি তো বুঝলাম। কিন্তু কেন বাদ দেওয়া হল আবীরকে। শোনা যাচ্ছে, রাজের গল্প শুনে নানান মন্তব্য করেন আবীর। যেভাবে ছবির গল্প এগিয়েছে তা নাকি মনের মতো হচ্ছিল না নায়কের। বিভিন্ন রকম সাজেশন দিতে থাকেন রাজকে। এই করতে করতে সময় নাকি অনেকটা চলে গিয়েছিল। তাই সেসময় যীশুকে কাহিনিটা শোনান রাজ। যীশুও রাজি হয়ে যান। তাতেই বাদ পড়েন আবীর।

কিন্তু এতো গেল নায়কের কথা। নায়িকাটি কে? হ্যাঁ নাম তো শোনা যাচ্ছে শুভশ্রীর। সঙ্গে তনুশ্রী চক্রবর্তীরও। তবে কাকে ফাইনাল করা হবে তা বলবে সময়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team