1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

র‍্যালি-আলোচনা-সভা-দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আঞ্চলিক কার্যালয় আব্দুলপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে বিকেলে ওই কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে।

দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ।

বিশেষ অতিথি ছিলেন, থানা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, থানা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান ও থানা ছত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ। থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সোহাগ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ,আল আমিন, বিএনপি নেতা আব্দুল মালেক রানা মাষ্টার, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান, সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া,মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team