1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর-ঈরিদি সড়কের পালিদেহা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পাবনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ঈশ্বরদি উপজেলার মশুরি পাড়া গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে নাসির (৫০) কে আটক করেছে লালপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক পালসার মোটরসাইকেল যোগে পাবনা যাওয়ার পথে পালিদেহা নামক স্থানে পৌছালে লালপুর গামী একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় এনামুল হকের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক ট্রাক এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team