1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

লালপুরে গলায় ফাঁস দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে পারিবারিক কলহের জের ধরে স্বর্ণ ব্যবসায়ী নরেশ চন্দ্র সরকার (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ির পাশের আম বাগান থেকে দড়ির সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

বুধবার (৩০ নভেম্বর) উপজেলার চংধুপইল ইউনিয়নের সিরাজিপুর গ্রামে এঘটনা ঘটে। নরেশ একই গ্রামের নগেন্দ্রনাথ সরকারের ছেলে ও গোপালপুর বাজারের শ্রী দূর্গা জুয়েলার্সের স্বর্ণকার।

এ সময় স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নরেশ মানসিক রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকে নরেশকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বুধবার দুপুরের দিকে বাড়ির অদূরে আম বাগানের আম গাছে গলায় দড়ি দিয়ে নরেশের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে
আত্মহত্যা করেছে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team