1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে আইসক্রীম কারখানা মালিকের জরিমানা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

লালপুরে আইসক্রীম কারখানা মালিকের জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
জরিমানা 337

নাটোরের লালপুরে প্রাণ কোম্পানীর ট্রেডমার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করায় শ্রাবনী আইসক্রীম কারখানা মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর ২০২২) সন্ধ্যায় লালপুর বাজার র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে এ জরিমানা হয়।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরসহ লালপুর বাজারে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লালপুর বাজারে প্রাণ কোম্পানীর শিশুর কোমল পানীয়/আইসক্রীম ‘রোবো ড্রিঙ্কস’ এর ট্রেড মার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করার অপরাধে শ্রাবনী আইসক্রীম ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জব্দকৃত ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team