1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত এক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

খবর২৪ঘণ্টা  ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বঙ্গোপসাগরে ৩১ জেলে হত্যা মামলার আসামি দস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) ভোরে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে  জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। 

নিহত মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরের একজন দস্যু বলে জানিয়েছে র‍্যাব।

নিহত মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানান মাহমুদুল হাসান মামুন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ  বলেন, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তার মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রামদা জব্দ করা হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team