1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবি মন্নুজান হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

রাবি মন্নুজান হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ।

অনুষ্ঠানে উপাচার্য ও উপ উপাচার্যবৃন্দ বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়াকে স্বাগত জানাই। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। একই সঙ্গে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।

উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। এ বিষয়ে হল প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে সংস্কৃতি ও ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এসব কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণও ঘটে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, আইসিটি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

মন্নুজান হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোছা. আশিয়ারা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team