1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭ শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী দিনের খেলায় আরবী বিভাগ ১-০ গোলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে পরাজিত করে। অপর ম্যাচে ইসলামিক স্টাডিজ ও মনোবিজ্ঞান বিভাগের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা টাইব্রেকারে গড়ালে মনোবিজ্ঞান বিভাগ জয়লাভ করে।

এবারের প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ৬০টি বিভাগ এবং ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team