1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। নাবিলা ইয়াসমিন জানান, দোকান ঘরে মজুত রেখে নিষিদ্ধ মাছ ধরা রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান ঘর তল্লাশী করে লক্ষাধীক টাকার ৩৫পিস চায়না দুয়ারী রিং জাল এবং ২৫পিস কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team