1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাবেক স্বাস্থ্য সচিব এস. এম. জহুরুল ইসলাম এবং রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা রাজশাহী কলেজের ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের অবদান এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই পুনর্মিলনী ও উদ্যাপন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নিবন্ধন কার্যক্রম সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team