1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে সৎভাইয়ের নির্যাতনের শিকার শান্ত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে সৎভাইয়ের নির্যাতনের শিকার শান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

রাজশাহী মহানগরীতে সৎ ভাইয়ের বাঁশের আঘাতে ডান হাত ভেঙে আহত হয়েছেন মাসুদ রানা শান্ত (৩৬) নামের এক যুবক ।

আহত ওই যুবকের বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রানী নগর এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। মারধরের ঘটনায় শান্তর ডান হাত ভেঙে যায়।

এঘটনায় গত রবিবার (১৫ মে) তার দুই সৎভাই ও ভাতিজার নামে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

তবে, আহত শান্তর অভিযোগ ঘটনার ৩দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা নেয়নি থানার পুলিশ।

আহত শান্ত জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে গত সোমবার সৎ ভাই রাজু(৪৩) মিঠ(৫০)ও তার ভাতিজা হৃদয়ের হামলার শিকার হন। এসময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মারধরে ঘটনায় ডান হাত ভেঙে যায়।

রামেক হাসপাতালে চিকিৎসা শেষে অভিযোগের বিষয়ে থানায় গেলে পুলিশ একবার উপরে পাঠায় আবার নিচে পাঠায়। বলেন, বিষয়টি দেখা হবে। কিন্তু থানা পুলিশ এখনো ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেনি।

তিনি হামলা ও মারধরের ঘটনায় জড়িত সৎভাই ও ভাতিজার বিচারের জানান।

এ ব্যাপারে, আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team