1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার: ২ চোর গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার: ২ চোর গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

রাজশাহী মহানগরীতে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হতে অটোরিক্সার চুরির অভিযোগে দুই চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় চোরদের হেফাজত হতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত শমসের আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৬৫) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার রঘুরামপুর গ্রামের মোঃ মজির উদ্দিনের ছেলে মোঃ জুলমত আলী (৫০)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর  দুপুর আড়াই টায় মোঃ নিশার আলী (১৬) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে তার ব্যাটারী চালিত অটোরিক্সা রেখে হাসপাতালের ভিতরে যায়। ১০ মিনিট পর এসে দেখে তার অটোরিক্সাটি নাই।

সে আশেপাশে খোঁজ করে না পেয়ে অটোরিক্সা চুরি হয়েছে মর্মে রাজপাড়া থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে চুরির একটি নিয়মিত মামলা রুজু হয়।

অবশেষে গতকাল ২৩ নভেম্বর (২২ নভেম্বর দিবাগত) রাত দেড় টায় রাজপাড়া থানা পুলিশের  টিম গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মেডিকেলের সামনে হতে আসামী নাসির উদ্দিনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং চুরি হওয়া অটোরিক্সাটি অপর আসামী জুলমত আলীর কাছে আছে বলে জানায়।

নাসিরের দেওয়া তথ্যমতে রাত ৩ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানার রধুরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জুলমতকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার বাড়ী হতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা বিভিন্ন সময় অসুস্থতার ভান করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া করে। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে চালককে ব্যস্ত রেখে কৌশলে একে অপরের সহযোগীতায় অটোরিক্সা চুরি করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team