
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর সভার বারইখালী থানা সংলগ্ন মীম কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিশ সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো আবদুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব লাল সরকার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মুক্তি যোদ্ধা সংসদ উপজেলা আহবায়ক শাহ আলম বাবুল, জামায়াত ইসলাম উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন, পৌর বিএনপি সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ।
অনুষ্ঠানে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে পার্টনার প্রকল্পের অবদান নিয়ে আলোচনা করা হয় এবং এসময় সকল উপস্থিতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষির টেকসই উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
খবর২৪ঘন্টা/জগসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।