1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হালিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হাফিজুল ইসলাম (৩৭)।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন বাড়ি মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। তারা কোলা গ্রামের গাবতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী হালিমা খাতুন নিহত হন। স্বামী হাফিজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team