1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘মিনি কক্সবাজার’ ঘুরতে এসে নৌকাডুবিতে ১৫ জন নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

‘মিনি কক্সবাজার’ ঘুরতে এসে নৌকাডুবিতে ১৫ জন নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চার জন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত ১৫ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team