1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে বগুড়া জেলার সদর উপজেলার সেউজগাড়ী রেল কলোনি ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৫টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উত্তর চেলোপাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে সুমন (৪৫), গাবতলীর তেতুলগাছী এলাকার আজিজুলের ছেলে সিয়াম (১৯), শিবগঞ্জ উপজেলার সংসারদিঘী এলাকার আব্দুল সামাদের ছেলে সিদ্দিক (৪০), আদমদীঘির কালাইকুড়ি এলাকার আব্দুল রউফের ছেলে রিপন (৫৫), গাবতলীর দুর্গাহাটা এলাকার ইংরেজের ছেলে মজনু (৩৫), কাহালুর বড় মহড় এলাকার লয়া মিয়ার ছেলে আব্দুল সালাম (৩৪), গাবতলীর সুখানপুকুর এলাকার মিন্টুর ছেলে চব্বিশ বাঁশফোড় (৫০) এবং বগুড়া সদরের বড় কুমিড়া এলাকার মৃত আবু খায়েরের ছেলে জিলহক (২৫)।

ভ্রাম্যমাণ আদালত ১ ও ২ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৬ আসামিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জনসচেতনতার পাশাপাশি কঠোর অভিযানও চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিএনসি বগুড়া জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team