
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এফএম কামারুম মুনিরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।