1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
২২ পুলিশ সুপারকে বদলি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

২২ পুলিশ সুপারকে বদলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া আরও ১৮ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার র‍্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীর নতুন পুলিশ সুপার পুলিশ র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।

চার জেলার পুলিশ সুপারকে যেখানে বদলি
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার পুলিশ শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বলদি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে লিয়েন (জাতিসংঘ) শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team