1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে প্রাক্তন স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় বাড়ীতে আগুন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ভোলাহাটে প্রাক্তন স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় বাড়ীতে আগুন

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ীতে আগুন লাগিয়ে প্রাক্তন স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দলদলী ইউনিয়ন পরিষদের উত্তরে ইউনুস আলীর মেয়ে মোসাঃ রেনুফা খাতুনের বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। মহুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির আসবাবপত্রসহ সম্পুর্ন বাড়ি পুড়ে যায়। এ ঘটনায় মোসাঃ রেনুফা খাতুন ৫ মার্চ ভোলাহাট থানায় তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী রেনুফা খাতুন অভিযোগ করে বলেন, আমি আমার প্রাক্তন স্বামীকে ডির্ভোস দিয়ে অন্য একজনের সাথে বিবাহ করে সংসার করছিলাম। এ খবর পেয়ে এমদাদুল (প্রাক্তন স্বামী) তাঁর বন্ধুরা গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আমার ঘরের দরজায় তালা মের আগুল লাগিয়ে পালিয়ে যায়। এক ঘরে আমি ও অন্য ঘরে আমার মা, ছেলে-মেয়ে শুয়ে ছিল। আগুন দেখে চিৎকার করতে লাগলে প্রতিবেশীরা এসে তালা ভেঙ্গে আমারদের বের করে।

তিনি বলেন, আমার এখন কিছুই নেই, সব পুড়ে শেষ হয়ে গেছে। পাড়া-প্রতিবেশীদের দেওয়া কাপড় পড়ে আছি। এলাকার মানুষ যা দিচ্ছে খেয়ে দিনে বেলা বাগানে ও রাতে অন্যের বাড়িতে থাকছি।

প্রতিবেশি শেখা খাতুন বলেন, বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি রেনুফার বাড়িতে আগুন জ¦লছে। দোঁড়িয়ে এসে দেখি তাঁরা ঘরের ভিতরে, দরজায় তালা মারা। দরজা ভেঙ্গে তাদের বের করি।
দলদলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার বাবু জাননা, ৩ তারিখ রাতে শুনতে পাই ইউনিয়নের পিছনে বাড়িতে আগুন লেগেছে। এসে দেখি বাড়িতে যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। ঘরের দরজায় তালা মারা ছিল মানুষজন এসে তাঁদের ঘর থেকে বের করেছে।

ভোলাহাট থানার অফিসার ইসচার্জ (ওসি) সুমন কুমার বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় এজাহার হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলেখ্য, আগুনে রেনুফার বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে সে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন। তার উপর শত্রুতার জেরে যারা আগুন লাগিয়ে অসহায় পরিবারটিকে হত্যার চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team