1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ যুবকের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ যুবকের

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

 

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) উপজেলার দুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামে শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিনে দুপুর ১২টার দিকে বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। পরে স্বজনরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, দুজনই হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুইজনের মৃত্যুর খবর জেনেছি। লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team