1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে: মির্জা ফখরুল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ‌‘চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নেও চীন সমর্থন দিচ্ছে।’ এসময় তিনি ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও ওয়েন।

উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team