1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রিয়ার,ভ্যালেন্টাইন্স ডে’তে ফের একটি ভিডিও: সোশ্যাল সাইটে ঝড় - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

প্রিয়ার,ভ্যালেন্টাইন্স ডে’তে ফের একটি ভিডিও: সোশ্যাল সাইটে ঝড়

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বন্দুক তাক করছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। শুনে অবাক হলেন কি! ভ্যালেন্টাইন্স ডে’তে ফের একটি ভিডিওতে সোশ্যাল সাইটে ঝড় তুলে দিয়েছেন তিনি। রোশন আবদুল রাহুফকের সঙ্গে একেবারে নতুন মুডে দেখা গিয়েছে প্রিয়াকে।

গত কয়েকদিন ধরেই ইন্টারনেটে তিনি কার্যত কম্পন ধরিয়ে দিয়েছেন। মাত্র ৪ দিনে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিশ্বের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়, রাজনীতিবিদদের। নেপখ্যে ছিল মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও। সেই ভিডিও দেখামাত্রই ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে ঝড় উঠে গিয়েছিল। চোখ মেরেই কার্যত সিঙ্গেলদের পাশাপাশি রেডি-টু-মিঙ্গেলদেরও ঘুম উড়িয়ে দিয়েছেন প্রিয়া।

 

মঙ্গলবার মালায়লাম সিনেমা ‘ওরু আধার লাভ’-এর নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে প্রেমের হালকা মেজাজে খুনসুটি করতে দেখা গিয়েছে প্রিয়া প্রকাশ ভারনা ও রোশন আবদুল রাহুফকে। একেবার নতুন এই জুটির ক্লাসরুমে বসে প্রেমের খুনসুটির সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।

দেখুন সেই ভিডিও-

 

ইতিমধ্যে প্রিয়াকে ‘জাতীয় ক্রাশের’ আখ্যা দিতে চেয়েছেন কেউ কেউ। প্রথম ভিডিও দেখেই প্রিয়ায় মশগুল হয়ে পড়েছেন তাঁর ফ্যানেরা।

এবার ভ্যালেন্টাইন্স ডে’তে এই নতুন ভিডিও ফের যে সোশ্যাল সাইটগুলিতে ঝড় তুলবে, তা বলাই যায়।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team